মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
২ মার্চ ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসার আড়ালে অনিয়মের কারখানা! শিবচরে একযোগে সিলগালা ৭ ডায়াগনস্টিক সেন্টার , জেল–জরিমানা

চিকিৎসা সেবার নামে দীর্ঘদিন ধরে চলা অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে প্রশাসন। শিবচর উপজেলা-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একযোগে ১২টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে। এসব অনিয়মের দায়ে ৭টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে, ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা এবং ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরের পর শিবচর পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মাহজাবীন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইব্রাহিম হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ত্রুটিপূর্ণ কাগজপত্র, অনুমোদনহীন কার্যক্রম, চিকিৎসা সেবায় অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় যেসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়, সেগুলো হলো এইচ বি হাসপাতাল, সেবা হাসপাতাল, সূর্য ডায়াগনস্টিক, সিটি ডায়াগনস্টিক, মেডিল্যাব ডায়াগনস্টিক, হলি ফ্যামিলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এবং হীরা পান্না চক্ষু হাসপাতাল।

অভিযানে মোট ১২টি প্রতিষ্ঠানকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গুরুতর অনিয়মের দায়ে ইউনাইটেড হাসপাতালের মালিক মো. মোস্তাক এবং সেবা ডায়াগনস্টিকের স্বাস্থ্য সহকারী আব্দুস সালামকে আটক করে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন,
জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একাধিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মারাত্মক অনিয়ম পাওয়া গেছে। জনস্বার্থ রক্ষায় জরিমানা, সিলগালা ও কারাদণ্ডসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ স্বাস্থ্যসেবায় প্রতারণার শিকার হলে সিভিল সার্জনের কার্যালয়ে অভিযোগ জানানোর অনুরোধ করছি।

এই অভিযানে শিবচর পৌর এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের অভিযান চালানো হলে স্বাস্থ্য খাতে অনিয়ম, ভুয়া চিকিৎসা ও অবৈধ বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

১০

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১১

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১২

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৪

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৫

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৬

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৭

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৮

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৯

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

২০