মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
৬ জুন ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী; অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাবার ও উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলায় ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)। শনিবার (৬ জুন) উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্যাকেটজাত বিরিয়ানি, কোমল পানীয়, বিশুদ্ধ পানি ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সংগঠনের নেতাকর্মীরা তাদের বসবাসের স্থানে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর কেন্দ্রীয় পরিচালক মো. আবুল খায়ের খান। এ সময় আরও উপস্থিত ছিলেন আসফ শিবচর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার, মাদবরচর ইউনিয়ন শাখার সভাপতি রানু আক্তার, সম্পাদক সাইদ খান, রিপা আক্তার, চান্দেরচর শাখার সভাপতি কাজী শহীদ, আনোয়ার হোসেন, মাহাবুব মিয়া, সাজাহান মিয়া, চরজানাজাত শাখার সভাপতি আতা বেপারী, সম্পাদক জলিল মিয়া, মো. আরিফ হোসেন, শেখ মাসুদসহ শতাধিক মানবিক কর্মী।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিবচর একটি নদীভাঙনকবলিত এলাকা। এখানকার অনেক মানুষ শিক্ষা ও চিকিৎসাসেবাসহ নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। আসফের কর্মীরা সবসময় এসব অসহায় মানুষের পাশে থেকে মানবিক সেবা প্রদান করবে। বিশেষ করে ভবঘুরে, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

বক্তারা আরও বলেন, সমাজে অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। ভবিষ্যতে শিবচরের ভবঘুরে ও অসহায় মানুষদের জন্য একটি স্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তারা। পাশাপাশি উপজেলার বিত্তবান ও সমাজসেবীদের সহযোগিতা কামনা করেন, যাতে পথশিশু ও ছিন্নমূল মানুষের কল্যাণে বৃহত্তর পরিসরে কাজ করা সম্ভব হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০