মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
২৪ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় ব্যস্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, বাড়ছে দক্ষিণমুখী যানবাহনের চাপ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রা শুরু হওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। আগামীকাল থেকে টানা সরকারি ছুটি শুরু হওয়ায় শেষ কর্মদিবস শেষে বাড়ির পথে ছুটছেন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।

রবিবার (২৪ মে) দুপুরের পর থেকেই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার পরিবহনের চাপ বেশি লক্ষ্য করা গেছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল ৪টার পর থেকে যানবাহনের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সন্ধ্যা ও রাত বাড়ার সঙ্গে সঙ্গে এবং আগামীকাল ভোরের দিকে চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ২৭৯টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৬ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১২ হাজার ৭২০টি যানবাহন, যেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯৪ হাজার টাকা। দুই প্রান্ত মিলিয়ে মোট ২৫ হাজার ৯৯৯টি যানবাহন চলাচল করেছে এবং মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৩৫০ টাকা।

সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের পাচ্চর গোলচত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। দূরপাল্লার বাস থেকে নেমে অনেক যাত্রীকে থ্রি-হুইলারযোগে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে। তবে ঢাকামুখী লেনে যানবাহন ও যাত্রীর চাপ তুলনামূলক কম রয়েছে।

পারভেজ মিয়া নামে এক যাত্রী বলেন, “ঈদের সময় বাড়ি ফেরা এখনো চ্যালেঞ্জের। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর আগের মতো ভোগান্তি নেই। যদিও ভাড়া কিছুটা বেশি নিচ্ছে পরিবহনগুলো।

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে মহাসড়কে নজরদারি জোরদার করেছে হাইওয়ে পুলিশ।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে দুটি মোবাইল টিম ও একটি পিকেট টিমসহ মোট তিনটি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে নিয়মিত টহল বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

১০

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১১

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১২

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৪

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৫

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৬

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৭

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৮

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৯

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

২০