অনলাইন ডেস্ক
১৮ জুন ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একাধিক মামলার আসামি রাকিবের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ভুক্তভোগী পরিবারের

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":94633,"total_draw_actions":3,"layers_used":2,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"draw":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর বাসন থানায় হত্যাচেষ্টা, গুরুতর জখম, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি মামলা দায়েরের পরও প্রধান আসামি মো. রাকিব হোসেনসহ অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় বিচারহীনতার শঙ্কায় ভুগছে ভুক্তভোগী পরিবার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে গাছা থানার ঝাঁঝর এলাকা থেকে গাজীপুর আদালতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন মো. রাসেল (২৮) ও তার খালাতো বোন সানজিদা ইয়াসমিন সাথী। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাসন থানার যোগীতলা দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল সশস্ত্র ব্যক্তি রাসেলের ওপর অতর্কিত হামলা চালায়।
এজাহারে উল্লেখ করা হয়, প্রধান আসামি মো. রাকিব হোসেন ধারালো রামদা দিয়ে রাসেলের শরীরের বিভিন্ন স্থানে কোপ মারেন। অপর আসামিরাও ধারালো অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। হামলায় রাসেলের দুই হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দিলে হামলাকারীরা সেখানেও নেমে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় রাসেলের পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ও একটি Tecno Spark 40 মডেলের স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততার কারণে কিছুদিন পর ১ মে বাসন থানায় মামলা দায়ের করেন তার খালাতো বোন সানজিদা ইয়াসমিন সাথী।
মামলায় মো. রাকিব হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. সাকিব, মো. রিপন, মো. মেহেদী, মো. রাজু ও মো. রাব্বিসহ ৩-৪ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় রুজু করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রধান আসামি রাকিব হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে এখনো তাকে গ্রেফতার করা হয়নি। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে বাসন থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দান করতে গিয়ে গ্রেফতার

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক

২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কোহিনূর ওরফে বুড়ি আটক

একাধিক মামলার আসামি রাকিবের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ভুক্তভোগী পরিবারের

ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে দুই সন্দেহভাজন আটক, ৫৪ ধারায় আরও একজন গ্রেফতার

টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০ পিস ইয়াবাসহ ১ জন ও প্রসিকিউশনের ৪ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

গাজীপুরের গাছা থানা যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারের বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা

বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও ভাইরাল, ছাত্রদল নেতা অমি বহিষ্কার

১০

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ ২ জনসহ মোট ৫ আসামি গ্রেপ্তার

১১

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

১২

সুইস পাসপোর্টধারী ‘গ্লোবেট্রোটার’ থেকে শিবচরের খতিব: রহস্যময় উত্থান, বিতর্কিত প্রস্থান

১৩

গ্রেপ্তার-অভিযানেও থামছে না নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ, গাজীপুরে বাড়ছে ঝটিকা মিছিল।

১৪

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

১৫

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

১৬

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ আটক জুয়েল মোল্লা, আদালতে প্রেরণ

১৭

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

১৮

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছে

২০