অনলাইন ডেস্ক
১৩ জুন ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন গাছা থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ সজীব আহমেদ শাহিন।

শুক্রবার গাছা থানার বোর্ডবাজার উসামাটি এলাকায় আয়োজিত এক পরিচিত সভার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোঃ কালাম। এ সময় দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং সম্ভাব্য প্রার্থী সজীব আহমেদ শাহিনের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

প্রার্থিতা ঘোষণাকালে সজীব আহমেদ শাহিন বলেন, অতীতে নির্বাচিত জনপ্রতিনিধিরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করলেও তার এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এলাকাবাসীর প্রত্যাশা পূরণ এবং নাগরিক সেবা নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে সর্বপ্রথম ওয়ার্ডকে মাদকমুক্ত করতে কাজ করবেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবের কাছে নতি স্বীকার করা হবে না। মাদক ব্যবসায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এছাড়া শিল্পাঞ্চল গাজীপুরে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বেতন পাওয়ার পর অনেক শ্রমিক ছিনতাইয়ের শিকার হন। এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সজীব আহমেদ শাহিন আরও জানান, ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যক্রম শুরু করা হবে। সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতার সমস্যা দূর করতে ভাঙা ড্রেন সংস্কার এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছে

রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবি, অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের স্মারকলিপি ।

গাজীপুর এর গাছা থানায় গাছায় আওয়ামী লীগ নেতা আটক ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনিকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা কামাল উদ্দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনি’কে অভিনন্দন

টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

অনৈতিক কাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

১০

ইসলামী ব্যাংকের প্রকল্প থেকে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিবচরে মামলা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তদের

১২

ভুয়া তিতাস কর্মকর্তা সেজে তিন লাখ টাকা চাঁদা দাবি, দুই কথিত সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ২ জন গ্রেফতার  

১৩

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজিব আহমেদ শাহিনের

১৪

যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ

১৫

কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা, যাত্রীপ্রতি বেড়েছে ৫০ টাকা; শিবচর-ঢাকা রুটে যাত্রীদের ক্ষোভ

১৬

মাদকবিরোধী কমিটি গঠনের জেরে হামলা-ভাঙচুরের মামলা: প্রধান আসামি কায়কোবাদ গ্রেপ্তার, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

১৭

গাছায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ: দুইজন পুলিশ হেফাজতে

১৮

গাজীপুরে ১২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গাজীপুরে আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

২০