অনলাইন ডেস্ক
২০ জুন ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":202648,"total_draw_actions":3,"layers_used":2,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"draw":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’ নামে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানূর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ড বাজারের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।

বগুড়ার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার ২ নম্বর আসামি দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।গত সোমবার (১৫ জুন) বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলার আবেদন করেন।

আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে আবেদনটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অভিযোগ করা হয়েছে।

দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’র স্টাফ রিপোর্টার শফিক শাহীনও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের গ্রেপ্তারের তথ্য জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিনের ব্যতিক্রমী উদ্যোগে এলাকাবাসীর প্রশংসা

দান করতে গিয়ে গ্রেফতার

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক

২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কোহিনূর ওরফে বুড়ি আটক

একাধিক মামলার আসামি রাকিবের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ভুক্তভোগী পরিবারের

ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে দুই সন্দেহভাজন আটক, ৫৪ ধারায় আরও একজন গ্রেফতার

টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০ পিস ইয়াবাসহ ১ জন ও প্রসিকিউশনের ৪ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

গাজীপুরের গাছা থানা যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারের বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা

বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

১০

তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও ভাইরাল, ছাত্রদল নেতা অমি বহিষ্কার

১১

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ ২ জনসহ মোট ৫ আসামি গ্রেপ্তার

১২

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

১৩

সুইস পাসপোর্টধারী ‘গ্লোবেট্রোটার’ থেকে শিবচরের খতিব: রহস্যময় উত্থান, বিতর্কিত প্রস্থান

১৪

গ্রেপ্তার-অভিযানেও থামছে না নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ, গাজীপুরে বাড়ছে ঝটিকা মিছিল।

১৫

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

১৬

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

১৭

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ আটক জুয়েল মোল্লা, আদালতে প্রেরণ

১৮

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

১৯

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

২০