অনলাইন ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ৩:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তাবিজ-তদবিরের কথা বলে এক নারীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার উত্তর চৈতা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৬)। তিনি মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামের বাসিন্দা এবং ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি। এছাড়া কাঁঠালতলী বাজারে তার একটি ফার্মেসি রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি স্থানীয়ভাবে তাবিজ-তদবিরের কাজও করতেন।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী নারী নিয়মিত ওই ফার্মেসি থেকে ওষুধ কিনতেন। সেই সূত্রে অভিযুক্ত তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং পরবর্তীতে তাদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে ভুক্তভোগী তার এক আত্মীয়ের পড়াশোনার বিষয়ে তদবিরের অনুরোধ করলে অভিযুক্ত তাকে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় দেখা করতে বলেন।

অভিযোগ অনুযায়ী, প্রথমে ফার্মেসিতে গিয়ে অভিযুক্তকে না পেয়ে ফোন করলে তিনি বাড়িতে আসতে বলেন। পরে রাতের দিকে ভুক্তভোগী তার বাড়িতে গেলে সেখানে অন্য কাউকে দেখতে পাননি। এ সময় তিনি ফিরে যেতে চাইলে অভিযুক্ত তাকে জোরপূর্বক আটকে রেখে হিজাব-বোরকা খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ওই রাতেই ভুক্তভোগী মির্জাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরদিনই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

দ্রষ্টব্য: অভিযোগগুলো মামলার এজাহারের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। বিষয়টির বিচারিক প্রক্রিয়া চলমান এবং আদালতের রায়ের আগে অভিযুক্ত আইনগতভাবে দোষী প্রমাণিত নন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

১০

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১১

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১২

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৪

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৫

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৬

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৭

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৮

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৯

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

২০