অনলাইন ডেস্ক
২৭ অগাস্ট ২০২৬, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

কাউসার আলম কৃষক দল নেতা

কাউসার আলম কৃষক দল নেতা   লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ চর আবাবিল ইউনিয়নের কৃষক দল নেতা ও সমাজসেবক কাউসার আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। কয়েকটি ফেক ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে এসব অভিযোগ ছড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ভুয়া ই-মেইল ব্যবহার করে সংবাদমাধ্যম জাতির কণ্ঠের নিউজ ই-মেইলে কাউসার আলমের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাঠান। পরে অভিযোগগুলোর যথাযথ যাচাই-বাছাই না করেই জাতির কণ্ঠে কর্মরত সম্পাদকীয় সদস্য রবিউল ইসলাম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেন। তবে প্রকাশিত প্রতিবেদনে কাউসার আলমকে সরাসরি মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কাউসার আলমের নজরে আসে। পরে তিনি জাতির কণ্ঠ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন। বিষয়টি জানার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে অভিযোগগুলোর সত্যতা যাচাই শুরু করে।

যাচাই-বাছাইয়ে কাউসার আলমের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সমর্থনে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জাতির কণ্ঠ কর্তৃপক্ষ জানিয়েছে। বরং স্থানীয়ভাবে তিনি মাদকবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে প্রশাসনের সহযোগিতা নিয়ে কাজ করেছেন বলে জানা গেছে।

এ ছাড়া দলীয় নেতাকর্মীদের দাবি, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কাউসার আলম। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন এবং এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান।

কাউসার আলমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটি চক্র তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। ফেক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে বলেও দাবি করা হয়।

এদিকে, অভিযোগের যথাযথ যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জাতির কণ্ঠে কর্মরত সম্পাদকীয় সদস্য রবিউল ইসলামকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার জন্য কাউসার আলমের কাছে দুঃখ প্রকাশ করেছে জাতির কণ্ঠ কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে কোনো অভিযোগ বা তথ্য প্রকাশের আগে তা একাধিক উৎস থেকে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য সংবাদমাধ্যমটির সব প্রতিনিধি ও সম্পাদকীয় সদস্যকে সতর্ক করা হয়েছে।

জাতির কণ্ঠ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে বিষয়ে সম্পাদকীয় পর্যায়ে আরও কঠোরভাবে তথ্য যাচাই ও সম্পাদনার প্রক্রিয়া অনুসরণ করা হবে।

কাউসার আলমে বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে জাতির কন্ঠের পক্ষ থেকে করা নিউজ এর লিংক  https://jatirkantho24.com/4724/

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০