মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
২৩ জুন ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে এনসিপির শক্ত ঘাঁটি গড়ার ইঙ্গিত, ৫০০ নেতাকর্মীর যোগদান

মাদারীপুরের শিবচর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ফেরদৌস খান দুর্জয়। প্রায় ৫০০ নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

সোমবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ যোগদান সম্পন্ন হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে শিবচর থেকে আগত নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের নেতা মো. অনিক হাসান পিয়াসসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন ও জনগণের প্রত্যাশা পূরণে এনসিপি কাজ করে যাচ্ছে। তরুণ নেতৃত্ব ও সাধারণ মানুষের অংশগ্রহণে দলটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারা তৈরি করতে চায়। শিবচর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান দলকে আরও শক্তিশালী করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ফেরদৌস খান দুর্জয় বলেন, জনগণের অধিকার, সুশাসন ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি ও তাঁর অনুসারীরা এনসিপিতে যোগ দিয়েছেন। তিনি শিবচরে দলকে আরও সুসংগঠিত করতে এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একসঙ্গে প্রায় ৫০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদানকে শিবচরের রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এ যোগদানের মাধ্যমে উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১০

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১১

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৩

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৪

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৫

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৬

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৭

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৮

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

১৯

শেরপুরে Blood To Save Life-এর নতুন কমিটি অনুমোদন সভাপতি সাইদিক হাসান হৃদয় ও সাধারণ সম্পাদক মো: রুবেল মিয়া

২০