মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
২৭ জুন ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচন ঘিরে দত্তপাড়ায় আলআমিন শেখ (আরিয়ান)-এর উঠান বৈঠক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও মাদারীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. আলআমিন শেখ (আরিয়ান)-এর উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৫টায় দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান পদপ্রার্থী আলআমিন শেখ (আরিয়ান)। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন, মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে সক্ষম নেতৃত্ব প্রয়োজন। তারা তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সমাজকল্যাণ পরিষদের সদস্য গাউজ মৃধা বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশে নানা প্রতিবন্ধকতা থাকলেও তারা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি তরুণদের জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আলআমিন শেখ (আরিয়ান) অভিযোগ করেন, ইউনিয়নের অনেক প্রকৃত দরিদ্র ব্যক্তি সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি নির্বাচিত হলে সরকারি অনুদান, ভাতা ও অন্যান্য সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে অর্থের বিনিময়ে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোট একটি মূল্যবান অধিকার। সচেতনভাবে ভোট প্রয়োগের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করা হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

সভা শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, উন্নয়ন এবং কল্যাণ কামনা করে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করা হয়। পরে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১০

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১১

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৩

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৪

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৫

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৬

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৭

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৮

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

১৯

শেরপুরে Blood To Save Life-এর নতুন কমিটি অনুমোদন সভাপতি সাইদিক হাসান হৃদয় ও সাধারণ সম্পাদক মো: রুবেল মিয়া

২০