মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
৩ অগাস্ট ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

মাদারীপুরের শিবচরে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শিবচর থানার এসআই মুহিদ মোরশেদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডি.সি. রোড সংলগ্ন পশু হাসপাতালের পাশে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আনু বেগম (৬০), স্বামী: জালাল কাজী এবং জান্নাত আক্তার (৩৫), স্বামী: খোকন বেপারীকে গ্রেফতার করা হয়। এ সময় জালাল কাজী (৬০), পিতা: মৃত মমিন উদ্দিন কাজী ও খোকন বেপারী (৪০), পিতা: মৃত খালেক বেপারী পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে তাদেরও চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা থানা হেফাজতে রাখা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০