অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কামাল–ফারুকের ঐক্য: গাজীপুর–২ রনিকে সর্বোচ্চ ভোটে জিতানোর চ্যালেঞ্জ

গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাছা থানা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলে নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান বাবুল সিপাই ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। নেতাদের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, সকল দ্বিধা-দ্বন্দ্ব ও গ্রুপিং ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।
গণমিছিলের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল—বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন মিছিলে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের একসঙ্গে অংশগ্রহণ। দীর্ঘদিন পর গাছা থানা বিএনপির প্রথম সারির এই তিন নেতাকে একই সারিতে নেতৃত্ব দিতে দেখে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা যায়।
নেতাকর্মীরা বলেন, ফারুক খান ও কামাল উদ্দিনের ঐক্যবদ্ধ নেতৃত্বে গাজীপুরের মধ্যে সর্বোচ্চ ভোট গাছা এলাকা থেকেই ধানের শীষের প্রার্থী এম মনজুরুল করিম রনিকে উপহার দেওয়া হবে।
গণমিছিলকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০