অনলাইন ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসির কক্ষে পুলিশ পরিদর্শককে থাপ্পড়, কৃষক দল নেতা গ্রেপ্তার

দিনাজপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের ভেতর এক পুলিশ পরিদর্শককে থাপ্পড় মারার অভিযোগে জেলা কৃষক দলেন সদস্য সচিব মুজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে তাকে অদালতে সোপর্দ করা হয়েছে বলে এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. নুর নবী।এর আগে, রোববার রাতে মুজিবুর রহমান মজিব ও অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে ৩২৩/২০৬/৩৩২/৩৫৩/৫০৫/ ৬এর ২/৩৪ ধারায় মামলা করে পুলিশ।

 

এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত ১টার দিকে কোতোয়ালি থানার ওসির কক্ষে ঘটনাটি ঘটে। সে সময় ওসি তার কক্ষে ছিলেন না।

একটি মামলার তদন্ত কাজে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক নওবুর রহমান ওসির রুমে সিভিল ড্রেসে (সাদা পোশাক) বসা ছিলেন। অভিযুক্ত মুজিবুর রহমান মজিব সেখানে ঢুকে ওসি কোথায় আছেন জানতে চেয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তার সঙ্গে আরও দুজন ছিলেন। একপর্যায়ে পুলিশ পরিদর্শক নওবুর রহমানের গালে থাপ্পড় দেন মজিবুর রহমান মজিব। তখন থানার ডিউটিরত পুলিশ সদস্যরা মজিবুর রহমান মজিবকে আটক করেন।

কোতোয়ালি থানার ওসি মো. নুর নবী জানান, পুলিশের পরিদর্শক নওবুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০