মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

মাদারীপুরের শিবচর পৌর এলাকার ডিসি রোডে ফাল্গুনি টিভির সাংবাদিক সাইফুল ইসলাম আকাশের দোকান বিসমিল্লাহ স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিবচর থানা পুলিশ।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় চোরচক্র কৌশলে দোকানের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পরে দোকান থেকে বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে আইপিএসের ব্যাটারি, সিগারেট, গ্যাস-ম্যাচ, ক্যাশে থাকা নগদ টাকা, রড কাটার মেশিন, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও তার।

সাইফুল ইসলাম আকাশের বাবা মো. রিপন দেওয়ান বলেন, “সকালে দোকানে এসে চুরির বিষয়টি জানতে পারি। প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরচক্রকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০