
মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার শুরা অধিবেশন-২০২৬ ও কমিটি নবায়ন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) শিবচর উপজেলা কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা এসএম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-১ তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হোসাইন।
অধিবেশন সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।
অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দায়িত্বশীলদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে ২০২৭-২০২৮ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহকারী অধ্যাপক মো. ফারুক হোসাইনকে সভাপতি, মাওলানা মাহফুজুর রহমান ঢালীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা দেলোয়ার হোসাইনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধিবেশন শেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
মন্তব্য করুন