অনলাইন ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী!

ভোট কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন এক প্রার্থী। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষমেষ ভোটের যুদ্ধে পরাজিত হয়েছেন। এরপরই ঘটালেন অদ্ভুত কাণ্ড! ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অবৈধভাবে দেওয়া টাকা ফেরত চাইতে শুরু করেছেন। রীতিমতো তালিকা নিয়ে বের হয়েছেন পরাজিত ওই প্রার্থীর স্ত্রী। এ ঘটনায় তোলপাড় পড়েছে নেটদুনিয়ায়। বইছে সমালোচনার ঝড়। ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের।

 

জানা যায়, সম্প্রতি রাজ্যের পৌর নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী জাদি তিরুপতি। মাত্র ১৬ ভোটের ব্যবধানে নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।অভিযোগ উঠেছে, ফল ঘোষণার পর গভীর হতাশায় পড়েন তিরুপতি ও তার পরিবারের সদস্যরা। যেসব ভোটার টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইছেন তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থীর স্ত্রী রূপা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে সৃষ্টিকর্তার নামে শপথ পাঠ করাচ্ছেন। বলছেন, ‘শপথ করে বলুন ভোট দিয়েছেন কি না’। ভোট না দেওয়ার কথা স্বীকার করলে তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি ফেরত নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

 

ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় শুরু হয়েছে। কারণ নির্বাচনে প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের অর্থের প্রলোভন দেখানো নির্বাচনি বিধি ও গণতান্ত্রিক নীতির পরিপন্থি। ঘটনাটি তেলেঙ্গানার স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে এবং নির্বাচনি স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।SWEAR ON GOD THAT YOU VOTED…

 

OR PAY BACK!

 

BJP candidate Jadi Tirupati, who lost in Mancherial Municipal Corporation Division 9, in the recently concluded Telangana Municipal polls decided that it is “pay back” time quite literally.

 

His wife Roopa went to every house and… pic.twitter.com/N3Uqgml75D

 

— Revathi (@revathitweets) February 14, 2026

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০