অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাল আমদানিতে ভারতের পাল্টা শুল্কে ক্ষোভ যুক্তরাষ্ট্রের

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি আবারও বড় ধরনের বাধার মুখে পড়তে যাচ্ছে, যার মূলে রয়েছে ডাল জাতীয় শস্যের ওপর ভারতের আরোপিত ৩০ শতাংশ আমদানি শুল্ক।

যুক্তরাষ্ট্রের দুজন প্রভাবশালী সিনেটর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠিয়ে দাবি করেছেন, ভারতের এই ‘অন্যায্য’ শুল্কের কারণে মার্কিন ডাল উৎপাদনকারীরা বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এই চিঠিতে রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনস এবং কেভিন ক্রেমার ভারতকে এই শুল্ক প্রত্যাহারে বাধ্য করতে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন। মূলত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গত বছর ভারতের ওপর ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের পাল্টা জবাব হিসেবেই নয়াদিল্লি এই পদক্ষেপ নিয়েছিল।
নীরবে ট্রাম্পের ওপর পাল্টা ৩০ শতাংশ শুল্ক আরোপ ভারতেরনীরবে ট্রাম্পের ওপর পাল্টা ৩০ শতাংশ শুল্ক আরোপ ভারতের সিনেটরদের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, মন্টানা এবং উত্তর ডাকোটা রাজ্য যুক্তরাষ্ট্রে ডাল ও মটরশুঁটি উৎপাদনের প্রধান কেন্দ্র।
অন্যদিকে ভারত হলো বিশ্বের বৃহত্তম ডাল ব্যবহারকারী দেশ, যারা বৈশ্বিক চাহিদার প্রায় ২৭ শতাংশ ভোগ করে। গত বছরের ৩০ অক্টোবর ভারত সরকার হলুদ মটরশুঁটির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
সিনেটররা ট্রাম্পকে জানিয়েছেন, এই উচ্চ শুল্কের ফলে মার্কিন কৃষকরা ভারতীয় বাজারে অন্য দেশের তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করা হলে তা মার্কিন উৎপাদক এবং ভারতীয় ভোক্তা- উভয় পক্ষের জন্যই মঙ্গলজনক হবে বলে তারা মনে করেন।চিঠিতে সিনেটররা ট্রাম্পের আগের মেয়াদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২০২০ সালের বাণিজ্য আলোচনার সময়ও তারা এই বিষয়টি উত্থাপন করেছিলেন। তখন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে তাদের চিঠি প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে দিয়েছিলেন, যা মার্কিন উৎপাদকদের আলোচনার টেবিলে জায়গা করে দিতে সাহায্য করেছিল।
সিনেটররা বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্র যদি বাণিজ্যের অসমতা দূর করতে চায়, তবে মার্কিন কৃষকরা বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সরবরাহের শূন্যতা পূরণে সক্ষম। তবে এর জন্য ভারতের মতো বড় বাজারগুলোতে অনুকূল বাণিজ্য পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে তারা চিঠিতে জোর দিয়েছেন।
এর আগে ২০১৯ সালে ভারতকে ‘জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স’ (জিএসপি) সুবিধা থেকে সরিয়ে নেওয়ার পর দুই দেশের বাণিজ্য সম্পর্কে ফাটল ধরেছিল। বর্তমানে ডাল জাতীয় শস্য যেমন মসুর ডাল, ছোলা এবং মটরশুঁটির ওপর ভারতের এই কড়া অবস্থান দুই দেশের নতুন বাণিজ্য চুক্তিতে বড় প্রভাব ফেলতে পারে।মার্কিন সিনেটররা ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন ভারতের সঙ্গে যেকোনো চুক্তি স্বাক্ষরের আগে ডাল জাতীয় শস্যের জন্য বিশেষ ও অনুকূল শর্তাবলি অন্তর্ভুক্ত করা হয়। এই দ্বিপাক্ষিক বাণিজ্য টানাপড়েন দক্ষিণ এশীয় বাজারে মার্কিন কৃষিপণ্যের ভবিষ্যৎ এবং ভারতীয় বাজারের স্থিতিশীলতাকে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের পর মন্ত্রিসভা সম্প্রসারণের আভাস, আসতে পারেন বিএনপির হেভিওয়েট নেতারা

গাজীপুরের গাছায় ৬০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়সহ ১০টি বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

তোফায়েল আহমেদের প্রথম জানাজা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত

শিবচরে বিলুপ্তির পথে বেতশিল্প, হারাচ্ছে গ্রামীণ অর্থনীতির এক অধ্যায়

পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল, ৬ -২ গোলের দাপুটে জয়

অবশেষে অপেক্ষার অবসান, আজ রাতে ব্রাজিলের হয়ে মাঠে নামছেন নেইমার

রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

শিবচরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজীপুরের গাছায় সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের ঘটনায় ৫ জন গ্রেফতার

১০

ঈদুল আযহা উপলক্ষে ৩৭ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

১১

গাজীপুর ৩৩ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

১২

গাজীপুরে ৩ দিনের মধ্যেই গ্যাস সংকট সমাধান করে প্রশংসায় ভাসছে বিএনপি নেতা কামাল উদ্দিন

১৩

গাজীপুরে যমুনা টিভি সাংবাদিকের উপর পুলিশের হামলা

১৪

ঈদযাত্রায় ব্যস্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, বাড়ছে দক্ষিণমুখী যানবাহনের চাপ

১৫

রামিসা হত্যা কারীর ফাঁশির দাবিতে শিবচরে বিক্ষোভ

১৬

MegaPari: Tu Centro de Confianza para Acción Rápida en Slots y Emociones en Live Casino

১৭

শেখ হাসিনার ‘দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ সফলভাবে উদযাপনে ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১’-এর ৮ উপ-কমিটি ঘোষণা বা ।

১৮

গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন

১৯

রামিসার হ’ত্যা’কারীর ডিএনএ টেস্টের অপেক্ষায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০