তানজিল মাহমুদ গাজীপুর
১৫ জুন ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে দিকনির্দেশনা দিতে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের উম্মুল ক্বুরা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ সালাহউদ্দিন মাক্কী। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন।

অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এইচ. এম. আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে শায়খ সালাহউদ্দিন মাক্কী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সাফল্যের জন্য সুস্পষ্ট লক্ষ্য, অধ্যবসায় ও নৈতিকতার সমন্বয় অপরিহার্য। তিনি দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন তানযীমুল উম্মাহর সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সে মেধাতালিকায় চতুর্থ স্থান অর্জনকারী আব্দুল আওয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সে প্রথম স্থান অর্জনকারী সাজ্জাদ হোসাইন খান, মাদিনা বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুশ শারিয়ার শিক্ষার্থী ইউসুফ বিন রফিক মাদানী এবং মাজালিসুল ইলমের পরিচালক শায়খ আবু নাঈম। তারা নিজেদের শিক্ষা ও কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও আত্মউন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তানযীমুল উম্মাহ স্টুডেন্টস মজলিসের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাবরুর বিন ইকবাল শিক্ষার্থীদের লক্ষ্যভিত্তিক অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা আশুলিয়া ক্যাম্পাসের ইনচার্জ মাশহুদুল আলম, মাদরাসার ভাইস প্রিন্সিপাল শায়খ ইরশাদুল্লাহ আজহারীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিতে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতা অর্জনের জন্য সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম ও মূল্যবোধসম্পন্ন জীবনচর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০