
বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত রমনা থানা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।মঙ্গলবার (৯ জুন) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডের দায়ে লুৎফর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।এতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রেরণ করেন।
মন্তব্য করুন