অনলাইন ডেস্ক
১০ জুন ২০২৬, ৪:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের প্রকল্প থেকে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৯ জুন: নির্বাচনি সুবিধা অর্জনের লক্ষ্যে ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৬৮ ধারায় আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের ‘আরডিএস’ (রুরাল ডেভেলপমেন্ট স্কিম) নামের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প রয়েছে, যার মাধ্যমে সাধারণত ৫, ১০ বা ২০ হাজার টাকা করে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এ প্রকল্পে নারী গ্রাহকের সংখ্যাই বেশি। তিনি দাবি করেন, নির্বাচনের আগে বিপুলসংখ্যক নারীকে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়েছিল এবং এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আরডিএস প্রকল্পের আওতায় মোট ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার কোটি টাকা আগে বিতরণ করা হলেও পরবর্তীতে নির্বাচনি বৈতরণী পার হওয়ার উদ্দেশ্যে আরও ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ওই অর্থের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি ইসলামী ব্যাংকে ঋণ বিতরণে বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, একটি শিল্পগোষ্ঠীকে ৭০০ কোটি টাকা এবং প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই আরেকটি গোষ্ঠীকে ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এসব বিষয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, ব্যাংকটিতে আইন ও বিধি অনুসরণ না করে প্রায় ৯ হাজার দক্ষ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ৬ হাজার নতুন কর্মী নিয়োগ এবং প্রায় ১৩ হাজার কর্মীকে অনিয়মিতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

সংসদে দেওয়া এ বক্তব্যকে কেন্দ্র করে দেশের ব্যাংকিং খাত ও নির্বাচনি অর্থায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছে

রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবি, অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের স্মারকলিপি ।

গাজীপুর এর গাছা থানায় গাছায় আওয়ামী লীগ নেতা আটক ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনিকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা কামাল উদ্দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনি’কে অভিনন্দন

টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

অনৈতিক কাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

১০

ইসলামী ব্যাংকের প্রকল্প থেকে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিবচরে মামলা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তদের

১২

ভুয়া তিতাস কর্মকর্তা সেজে তিন লাখ টাকা চাঁদা দাবি, দুই কথিত সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ২ জন গ্রেফতার  

১৩

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজিব আহমেদ শাহিনের

১৪

যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ

১৫

কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা, যাত্রীপ্রতি বেড়েছে ৫০ টাকা; শিবচর-ঢাকা রুটে যাত্রীদের ক্ষোভ

১৬

মাদকবিরোধী কমিটি গঠনের জেরে হামলা-ভাঙচুরের মামলা: প্রধান আসামি কায়কোবাদ গ্রেপ্তার, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

১৭

গাছায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ: দুইজন পুলিশ হেফাজতে

১৮

গাজীপুরে ১২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গাজীপুরে আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

২০