

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনিকে অভিনন্দন
গাজীপুর প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি-কে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় কামাল উদ্দিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন শিক্ষা ও উচ্চশিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবনিযুক্ত সিনেট সদস্য কার্যকর অবদান রাখবেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, গাজীপুরবাসীর জন্য এটি গর্বের বিষয় যে, এলাকার একজন জনপ্রতিনিধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।
এ সময় তিনি এম মঞ্জুরুল করিম রনির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
আলহামদুলিল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় এম মঞ্জুরুল করিম রনিকে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মন্তব্য করুন