
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মাননীয় স্পিকার কর্তৃক মনোনীত হওয়ায় গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি-কে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গাছা থানা যুবদলের নেতা রুবেল খান।
এক শুভেচ্ছা বার্তায় রুবেল খান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে এমপি রনির মনোনয়ন তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষা উন্নয়নে অবদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এমপি রনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকেও এমপি রনির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এমপি রনির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। পাশাপাশি তাঁরা আশা করেন, তাঁর নেতৃত্বে শিক্ষা খাতে আরও ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন সাধিত হবে।
মন্তব্য করুন