অনলাইন ডেস্ক
৭ অগাস্ট ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আঞ্চলিক উত্তেজনার মাঝেই সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠার প্রেক্ষাপটে শুক্রবার যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক আঞ্চলিক সূত্র এ তথ্য জানিয়েছে।

চুক্তিটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক অবস্থান নিয়েছে। একই সঙ্গে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছে।

সূত্রগুলোর মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের প্রধান সুন্নি মুসলিম শক্তিগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। তবে এতে অংশগ্রহণকারী প্রতিটি দেশের নির্দিষ্ট দায়বদ্ধতা বা প্রতিশ্রুতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তুরস্কের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, শুক্রবারই চুক্তিটি স্বাক্ষরিত হবে।

তুরস্ক ন্যাটোর সদস্য রাষ্ট্র। অন্যদিকে সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ এবং উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী শক্তি। পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র হিসেবে এই ত্রিপক্ষীয় উদ্যোগে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় বৈঠকে অংশ নেবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও উপস্থিত থাকবেন।

জানা গেছে, প্রায় এক বছর ধরে এ বিষয়ে আলোচনা চলছিল। চলতি বছরের জানুয়ারিতে রয়টার্স প্রথম এই উদ্যোগের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। সাম্প্রতিক ইরান-কেন্দ্রিক উত্তেজনা উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনেও বিঘ্ন সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ বেড়েছে।

গত জানুয়ারিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছিলেন, আঙ্কারা সহযোগিতা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে বৃহত্তর একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের পক্ষে।

এর আগে রয়টার্সকে এক সৌদি কর্মকর্তা জানিয়েছিলেন, সৌদি আরব ও পাকিস্তানের বিদ্যমান প্রতিরক্ষা চুক্তিতে কোনো এক পক্ষের ওপর হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে “সব ধরনের সামরিক পদক্ষেপ” নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

তবে নতুন এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তান সরকার, দেশটির সেনাবাহিনী এবং সৌদি আরব সরকার তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০