অনলাইন ডেস্ক
১৩ জুন ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকার ‘মেট্রিক্স স্টাইল’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।

গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী কলেজ গেট এলাকায় দুই মাদক কারবারি আটক, উদ্ধার ৫৮ লাখ টাকা ও ১০,৫০০ ইয়াবা

তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও ভাইরাল, ছাত্রদল নেতা অমি বহিষ্কার

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ ২ জনসহ মোট ৫ আসামি গ্রেপ্তার

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

সুইস পাসপোর্টধারী ‘গ্লোবেট্রোটার’ থেকে শিবচরের খতিব: রহস্যময় উত্থান, বিতর্কিত প্রস্থান

গ্রেপ্তার-অভিযানেও থামছে না নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ, গাজীপুরে বাড়ছে ঝটিকা মিছিল।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ আটক জুয়েল মোল্লা, আদালতে প্রেরণ

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

১০

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছে

১২

রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবি, অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের স্মারকলিপি ।

১৩

গাজীপুর এর গাছা থানায় গাছায় আওয়ামী লীগ নেতা আটক ।

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনিকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা কামাল উদ্দিন

১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনি’কে অভিনন্দন

১৬

টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

১৭

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

১৮

অনৈতিক কাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

১৯

ইসলামী ব্যাংকের প্রকল্প থেকে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

২০