অনলাইন ডেস্ক
২২ মে ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থী, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুর ৩টায় গাজীপুরের বোর্ডবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাছা থানা ছাত্রদল নেতা মোঃ আশিকুর রহমান রিশাদের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গাজীপুর বোর্ডবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় গেট থেকে শুরু হয়ে বোর্ডবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর সিএনজি পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা রামিসা হত্যার দ্রুত বিচার এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে বক্তব্যে ছাত্রদল নেতা মোঃ আশিকুর রহমান রিশাদ বলেন, “বাংলাদেশে আমাদের বোন ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আইনের ফাঁক দিয়ে যেন কোনো অপরাধী বের হয়ে যেতে না পারে, সে বিষয়ে সরকারকে কঠোর নজর রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। আমরা আর কোনো শিশুর প্রাণ এভাবে ঝরে যেতে দেখতে চাই না। প্রতিটি শিশু যেন নিরাপদে স্কুলে যেতে এবং বাসায় ফিরতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। আমরা একটি সুশৃঙ্খল ও নিরাপদ বাংলাদেশ চাই।”

এ সময় আরও কয়েকজন ছাত্রনেতা বক্তব্য রাখেন এবং রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের পর মন্ত্রিসভা সম্প্রসারণের আভাস, আসতে পারেন বিএনপির হেভিওয়েট নেতারা

গাজীপুরের গাছায় ৬০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়সহ ১০টি বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

তোফায়েল আহমেদের প্রথম জানাজা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত

শিবচরে বিলুপ্তির পথে বেতশিল্প, হারাচ্ছে গ্রামীণ অর্থনীতির এক অধ্যায়

পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল, ৬ -২ গোলের দাপুটে জয়

অবশেষে অপেক্ষার অবসান, আজ রাতে ব্রাজিলের হয়ে মাঠে নামছেন নেইমার

রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

শিবচরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজীপুরের গাছায় সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের ঘটনায় ৫ জন গ্রেফতার

১০

ঈদুল আযহা উপলক্ষে ৩৭ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

১১

গাজীপুর ৩৩ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

১২

গাজীপুরে ৩ দিনের মধ্যেই গ্যাস সংকট সমাধান করে প্রশংসায় ভাসছে বিএনপি নেতা কামাল উদ্দিন

১৩

গাজীপুরে যমুনা টিভি সাংবাদিকের উপর পুলিশের হামলা

১৪

ঈদযাত্রায় ব্যস্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, বাড়ছে দক্ষিণমুখী যানবাহনের চাপ

১৫

রামিসা হত্যা কারীর ফাঁশির দাবিতে শিবচরে বিক্ষোভ

১৬

MegaPari: Tu Centro de Confianza para Acción Rápida en Slots y Emociones en Live Casino

১৭

শেখ হাসিনার ‘দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ সফলভাবে উদযাপনে ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১’-এর ৮ উপ-কমিটি ঘোষণা বা ।

১৮

গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন

১৯

রামিসার হ’ত্যা’কারীর ডিএনএ টেস্টের অপেক্ষায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০