অনলাইন ডেস্ক
২৬ মে ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর ৩৩ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

গাজীপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সরকারের উদ্যোগে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের ৩৩ নং ওয়ার্ডে। মঙ্গলবার দুপুরে ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল খান, গাছা থানা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, ৩৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, গাজীপুর মহানগর জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন, ৩৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং ৩৩ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ নাজমুলসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ আলী। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হচ্ছে। তিনি জানান, প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “জনসাধারণের পাশে থাকা সরকার বিএনপি সরকার।” এ সময় তিনি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন।

হাজী মোহাম্মদ আলী আরও বলেন, গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি গাজীপুরের গণমানুষের নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে আসা বিভিন্ন অনুদান ও সহায়তা আমাদের মতো নেতাকর্মীদের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দিয়ে থাকেন।

তিনি আরও জানান, দলীয় কিংবা সরকারি যেকোনো অনুদান সঠিকভাবে সাধারণ মানুষের মাঝে বণ্টন করা হবে। পাশাপাশি সরকারি সহায়তা না এলেও তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।

ভিজিএফের চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। চাল নিতে আসা অনেকেই জানান, দীর্ঘদিন পর তারা আবার ভিজিএফ কর্মসূচির আওতায় এসেছেন। এজন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের পর মন্ত্রিসভা সম্প্রসারণের আভাস, আসতে পারেন বিএনপির হেভিওয়েট নেতারা

গাজীপুরের গাছায় ৬০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়সহ ১০টি বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

তোফায়েল আহমেদের প্রথম জানাজা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত

শিবচরে বিলুপ্তির পথে বেতশিল্প, হারাচ্ছে গ্রামীণ অর্থনীতির এক অধ্যায়

পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল, ৬ -২ গোলের দাপুটে জয়

অবশেষে অপেক্ষার অবসান, আজ রাতে ব্রাজিলের হয়ে মাঠে নামছেন নেইমার

রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

শিবচরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজীপুরের গাছায় সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের ঘটনায় ৫ জন গ্রেফতার

১০

ঈদুল আযহা উপলক্ষে ৩৭ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

১১

গাজীপুর ৩৩ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

১২

গাজীপুরে ৩ দিনের মধ্যেই গ্যাস সংকট সমাধান করে প্রশংসায় ভাসছে বিএনপি নেতা কামাল উদ্দিন

১৩

গাজীপুরে যমুনা টিভি সাংবাদিকের উপর পুলিশের হামলা

১৪

ঈদযাত্রায় ব্যস্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, বাড়ছে দক্ষিণমুখী যানবাহনের চাপ

১৫

রামিসা হত্যা কারীর ফাঁশির দাবিতে শিবচরে বিক্ষোভ

১৬

MegaPari: Tu Centro de Confianza para Acción Rápida en Slots y Emociones en Live Casino

১৭

শেখ হাসিনার ‘দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ সফলভাবে উদযাপনে ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১’-এর ৮ উপ-কমিটি ঘোষণা বা ।

১৮

গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন

১৯

রামিসার হ’ত্যা’কারীর ডিএনএ টেস্টের অপেক্ষায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০