অনলাইন ডেস্ক
৩১ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে অপেক্ষার অবসান, আজ রাতে ব্রাজিলের হয়ে মাঠে নামছেন নেইমার

নেইমারকে ঘিরে উন্মাদনা, পানামার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (৩১ মে) রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের আগে নিজেদের সেরা সমন্বয় গড়ে তোলা এবং দলীয় শক্তি যাচাইয়ের লক্ষ্যে এই ম্যাচকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাচটি ‘জি (Ge) টিভি’র ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা অনলাইনে ম্যাচটি উপভোগ করার সুযোগ পাবেন।

এরই মধ্যে সংবাদ সম্মেলনে ম্যাচের সম্ভাব্য একাদশ সম্পর্কে ধারণা দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার দলে রয়েছেন অভিজ্ঞ ও তরুণ তারকাদের সমন্বয়। বিশেষ করে ভিনিসিউস জুনিয়র, রাফিনহা, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস এবং এন্দ্রিকদের দিকে থাকবে সমর্থকদের বাড়তি নজর।

এদিকে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও তাকে ঘিরে সমর্থকদের আগ্রহের কমতি নেই। বিশ্বকাপের আগে তার ফিটনেস ও প্রত্যাবর্তন নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন।

ডিফেন্ডার: আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে পানামার বিপক্ষে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় ব্রাজিল। অন্যদিকে ফুটবলপ্রেমীদের নজর থাকবে তারকাখচিত এই দলের পারফরম্যান্স এবং নেইমারকে ঘিরে চলমান আলোচনার দিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের পর মন্ত্রিসভা সম্প্রসারণের আভাস, আসতে পারেন বিএনপির হেভিওয়েট নেতারা

গাজীপুরের গাছায় ৬০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়সহ ১০টি বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

তোফায়েল আহমেদের প্রথম জানাজা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত

শিবচরে বিলুপ্তির পথে বেতশিল্প, হারাচ্ছে গ্রামীণ অর্থনীতির এক অধ্যায়

পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল, ৬ -২ গোলের দাপুটে জয়

অবশেষে অপেক্ষার অবসান, আজ রাতে ব্রাজিলের হয়ে মাঠে নামছেন নেইমার

রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

শিবচরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজীপুরের গাছায় সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের ঘটনায় ৫ জন গ্রেফতার

১০

ঈদুল আযহা উপলক্ষে ৩৭ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

১১

গাজীপুর ৩৩ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

১২

গাজীপুরে ৩ দিনের মধ্যেই গ্যাস সংকট সমাধান করে প্রশংসায় ভাসছে বিএনপি নেতা কামাল উদ্দিন

১৩

গাজীপুরে যমুনা টিভি সাংবাদিকের উপর পুলিশের হামলা

১৪

ঈদযাত্রায় ব্যস্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, বাড়ছে দক্ষিণমুখী যানবাহনের চাপ

১৫

রামিসা হত্যা কারীর ফাঁশির দাবিতে শিবচরে বিক্ষোভ

১৬

MegaPari: Tu Centro de Confianza para Acción Rápida en Slots y Emociones en Live Casino

১৭

শেখ হাসিনার ‘দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ সফলভাবে উদযাপনে ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১’-এর ৮ উপ-কমিটি ঘোষণা বা ।

১৮

গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন

১৯

রামিসার হ’ত্যা’কারীর ডিএনএ টেস্টের অপেক্ষায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০