
গাজীপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জন আটক
গাজীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে গাছা থানা পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন