মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
৩১ মে ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকেলে শিবচর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ মাওলানা আহসানুল কারীমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমীর মাওলানা মোঃ মুখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মোঃ এনায়েত হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রিফাত হোসেন, উপজেলা নায়েবে আমীর মোঃ মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি মোঃ ইউসুফ হাওলাদার, পৌরসভার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, শিবচর উপজেলা বণিক সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ দুলাল গোমস্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ দেলোয়ার হোসেন ও সৈয়দ জিয়া। ঈদ পরবর্তী সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সেই আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। আলোচনা পর্ব শেষে ইসলামী সংগীত পরিবেশন করেন মশিউর রহমান ও তাঁর দল। এছাড়া মুজাহিদুল ইসলাম ও তাঁর দলের পরিবেশিত নাটিকা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের পর মন্ত্রিসভা সম্প্রসারণের আভাস, আসতে পারেন বিএনপির হেভিওয়েট নেতারা

গাজীপুরের গাছায় ৬০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়সহ ১০টি বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

তোফায়েল আহমেদের প্রথম জানাজা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত

শিবচরে বিলুপ্তির পথে বেতশিল্প, হারাচ্ছে গ্রামীণ অর্থনীতির এক অধ্যায়

পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল, ৬ -২ গোলের দাপুটে জয়

অবশেষে অপেক্ষার অবসান, আজ রাতে ব্রাজিলের হয়ে মাঠে নামছেন নেইমার

রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

শিবচরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজীপুরের গাছায় সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের ঘটনায় ৫ জন গ্রেফতার

১০

ঈদুল আযহা উপলক্ষে ৩৭ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

১১

গাজীপুর ৩৩ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

১২

গাজীপুরে ৩ দিনের মধ্যেই গ্যাস সংকট সমাধান করে প্রশংসায় ভাসছে বিএনপি নেতা কামাল উদ্দিন

১৩

গাজীপুরে যমুনা টিভি সাংবাদিকের উপর পুলিশের হামলা

১৪

ঈদযাত্রায় ব্যস্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, বাড়ছে দক্ষিণমুখী যানবাহনের চাপ

১৫

রামিসা হত্যা কারীর ফাঁশির দাবিতে শিবচরে বিক্ষোভ

১৬

MegaPari: Tu Centro de Confianza para Acción Rápida en Slots y Emociones en Live Casino

১৭

শেখ হাসিনার ‘দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ সফলভাবে উদযাপনে ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১’-এর ৮ উপ-কমিটি ঘোষণা বা ।

১৮

গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন

১৯

রামিসার হ’ত্যা’কারীর ডিএনএ টেস্টের অপেক্ষায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০