

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী হাজী শাকিল হোসেন জয়
গাজীপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরের ৩৭ নম্বর ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাছা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী শাকিল হোসেন জয়।
সাংবাদিকদের মাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করে সকল ভেদাভেদ, হিংসা ও দ্বন্দ্ব ভুলে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
হাজী শাকিল হোসেন জয় আরও বলেন, “কোরবানি হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে বসবাস করি এবং সমাজে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করি।”
এ সময় তিনি কোরবানির পশু জবাইয়ের পর পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্বে পশু জবাইয়ের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো এবং রক্ত ও বর্জ্য ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করার আহ্বান জানান।
সবশেষে তিনি গাজীপুর মহানগরসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন