মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
২০ মে ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্নি নিরাপত্তা সচেতনতায় শিবচরে শুরু “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। বুধবার (২০ মে) সকাল ১০টায় শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার তপন কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ.এম. ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শাইখা সুলতানা এবং শিবচর থানার অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে ওসি কামাল হোসেন বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ ও দ্রুত সেবাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণ নয়, দুর্ঘটনা উদ্ধার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনস্বার্থে সবাইকে ফায়ার সার্ভিসের জরুরি ফোন নম্বর হাতের নাগালে রাখার পরামর্শ দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. ইবনে মিজান বলেন, “ফায়ার ফাইটাররা মানুষের বিপদে সামনে এসে জানমাল রক্ষা করেন এবং নিঃস্বার্থভাবে সেবা প্রদান করেন।
তিনি আরও বলেন, অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) নেই, যা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা বাধ্যতামূলক উল্লেখ করে তিনি ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দকে এক মাসের সময়সীমা দেন।

নির্ধারিত সময়ের মধ্যে দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের পর মন্ত্রিসভা সম্প্রসারণের আভাস, আসতে পারেন বিএনপির হেভিওয়েট নেতারা

গাজীপুরের গাছায় ৬০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়সহ ১০টি বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

তোফায়েল আহমেদের প্রথম জানাজা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত

শিবচরে বিলুপ্তির পথে বেতশিল্প, হারাচ্ছে গ্রামীণ অর্থনীতির এক অধ্যায়

পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল, ৬ -২ গোলের দাপুটে জয়

অবশেষে অপেক্ষার অবসান, আজ রাতে ব্রাজিলের হয়ে মাঠে নামছেন নেইমার

রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

শিবচরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজীপুরের গাছায় সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের ঘটনায় ৫ জন গ্রেফতার

১০

ঈদুল আযহা উপলক্ষে ৩৭ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

১১

গাজীপুর ৩৩ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

১২

গাজীপুরে ৩ দিনের মধ্যেই গ্যাস সংকট সমাধান করে প্রশংসায় ভাসছে বিএনপি নেতা কামাল উদ্দিন

১৩

গাজীপুরে যমুনা টিভি সাংবাদিকের উপর পুলিশের হামলা

১৪

ঈদযাত্রায় ব্যস্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, বাড়ছে দক্ষিণমুখী যানবাহনের চাপ

১৫

রামিসা হত্যা কারীর ফাঁশির দাবিতে শিবচরে বিক্ষোভ

১৬

MegaPari: Tu Centro de Confianza para Acción Rápida en Slots y Emociones en Live Casino

১৭

শেখ হাসিনার ‘দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ সফলভাবে উদযাপনে ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১’-এর ৮ উপ-কমিটি ঘোষণা বা ।

১৮

গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন

১৯

রামিসার হ’ত্যা’কারীর ডিএনএ টেস্টের অপেক্ষায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০