মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
৪ জুন ২০২৬, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে মাদারীপুরের শিবচরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির একদল গ্রাহক।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংক শিবচর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সাধারণ গ্রাহকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক দেশের লাখো আমানতকারীর আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে সেবা দিয়ে আসছে। তারা দাবি করেন, ব্যাংকের স্বার্থবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে খুরশিদ আলমকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমানতকারীদের অর্থ ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা উচিত নয়। তারা আগামী সাত দিনের মধ্যে চেয়ারম্যান খুরশিদ আলমকে পদত্যাগ করানোর দাবি জানান। অন্যথায় সারাদেশে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা শিবচর শাখার ব্যবস্থাপকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে প্রতীকীভাবে এক ঘণ্টা কর্মবিরতির আহ্বান জানান।

তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন

শিবচরে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ৫০তম উপশাখার উদ্বোধন

জামিনে কারামুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী 

বিডি ক্লিনের ১০ মত প্রতিষ্ঠাবার্ষিকীতে গাজীপুরে জনসচেতন বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন

ঈদের পর মন্ত্রিসভা সম্প্রসারণের আভাস, আসতে পারেন বিএনপির হেভিওয়েট নেতারা

গাজীপুরের গাছায় ৬০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়সহ ১০টি বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

তোফায়েল আহমেদের প্রথম জানাজা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত

শিবচরে বিলুপ্তির পথে বেতশিল্প, হারাচ্ছে গ্রামীণ অর্থনীতির এক অধ্যায়

পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল, ৬ -২ গোলের দাপুটে জয়

১০

অবশেষে অপেক্ষার অবসান, আজ রাতে ব্রাজিলের হয়ে মাঠে নামছেন নেইমার

১১

রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

১২

শিবচরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৩

গাজীপুরের গাছায় সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের ঘটনায় ৫ জন গ্রেফতার

১৪

ঈদুল আযহা উপলক্ষে ৩৭ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

১৫

গাজীপুর ৩৩ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

১৬

গাজীপুরে ৩ দিনের মধ্যেই গ্যাস সংকট সমাধান করে প্রশংসায় ভাসছে বিএনপি নেতা কামাল উদ্দিন

১৭

গাজীপুরে যমুনা টিভি সাংবাদিকের উপর পুলিশের হামলা

১৮

ঈদযাত্রায় ব্যস্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, বাড়ছে দক্ষিণমুখী যানবাহনের চাপ

১৯

রামিসা হত্যা কারীর ফাঁশির দাবিতে শিবচরে বিক্ষোভ

২০