গাজীপুর মহানগরের গাছা থানাধীন মালেকেরবাড়ি এলাকার গুতিয়ারা এলাকায় অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২.৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশের এএসআই মো. রেজাউলের নেতৃত্বে একটি দল মালেকেরবাড়ি এলাকার আব্দুল রহিমের মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাসিন্দা শাহরিয়ার তাওহিদ (২০), মো. বাবলা মিয়া (৩০) ও মো. জুয়েল (২৯)। মামলায় গাজীপুর মহানগরের গুতিয়ারা এলাকার নাজিম মোল্লা (৩৫)-কে পলাতক আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, আটক আসামিদের দেহ তল্লাশি করে মোট ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে ১২.৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা।
গাছা থানার এসআই (নিরস্ত্র) রেজাউল করিম বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন।
গাছা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার
১
গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের
২
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছে
৩
রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবি, অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের স্মারকলিপি ।
৪
গাজীপুর এর গাছা থানায় গাছায় আওয়ামী লীগ নেতা আটক ।
৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনিকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা কামাল উদ্দিন
৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনি’কে অভিনন্দন
৭
টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।
৮
প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে
৯
অনৈতিক কাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের সদস্য সচিব বহিষ্কার
১০
ইসলামী ব্যাংকের প্রকল্প থেকে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
১১
শিবচরে মামলা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তদের
১২
ভুয়া তিতাস কর্মকর্তা সেজে তিন লাখ টাকা চাঁদা দাবি, দুই কথিত সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ২ জন গ্রেফতার
১৩
গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজিব আহমেদ শাহিনের
১৪
যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ
১৫
কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা, যাত্রীপ্রতি বেড়েছে ৫০ টাকা; শিবচর-ঢাকা রুটে যাত্রীদের ক্ষোভ
১৬
মাদকবিরোধী কমিটি গঠনের জেরে হামলা-ভাঙচুরের মামলা: প্রধান আসামি কায়কোবাদ গ্রেপ্তার, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা
১৭
গাছায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ: দুইজন পুলিশ হেফাজতে
১৮
গাজীপুরে ১২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১
১৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গাজীপুরে আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার