অনলাইন ডেস্ক
৮ জুন ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকবিরোধী কমিটি গঠনের জেরে হামলা-ভাঙচুরের মামলা: প্রধান আসামি কায়কোবাদ গ্রেপ্তার, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি কায়কোবাদকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুন গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কায়কোবাদকে গ্রেপ্তার করে। তাকে থানায় নিয়ে আসার পথে তার অনুসারী ও সহযোগীরা পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং কায়কোবাদকে নিরাপদে থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে কুনিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মোছা. শাহিদা বেগম গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, এলাকায় মাদক, ছিনতাই, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় বাড়িওয়ালাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান (নিজান) এবং সাধারণ সম্পাদক হন হামিদুর রহমান। কমিটি গঠনের পর থেকেই অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে বাদীপক্ষকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, গত ২০ মে সন্ধ্যায় সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, সিসিটিভি ক্যামেরা নষ্ট এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা লুট করা হয়। একই সঙ্গে বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগও আনা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া কায়কোবাদ পূর্বে গাছা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি গাজীপুর মহানগর ছাত্রদল নেতা মমিনুর রহমান মুমিনের সঙ্গে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত বলে এলাকাবাসীর দাবি।
ভুক্তভোগী পরিবার ও এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন, কায়কোবাদসহ আরও কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ছাত্রদল নেতা মমিনুর রহমান মুমিনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান থেকে বক্তব্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে মমিনুর রহমান মুমিন বা সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এদিকে গাছা থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, মামলায় উত্থাপিত অভিযোগ এবং এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে একটি পূর্ণাঙ্গ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হলে প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।
এ বিষয়ে আরও তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহের কাজ চলছে। পূর্ণাঙ্গ অনুসন্ধানী প্রতিবেদন খুব শিগগিরই প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছে

রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবি, অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের স্মারকলিপি ।

গাজীপুর এর গাছা থানায় গাছায় আওয়ামী লীগ নেতা আটক ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনিকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা কামাল উদ্দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনি’কে অভিনন্দন

টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

অনৈতিক কাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

১০

ইসলামী ব্যাংকের প্রকল্প থেকে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিবচরে মামলা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তদের

১২

ভুয়া তিতাস কর্মকর্তা সেজে তিন লাখ টাকা চাঁদা দাবি, দুই কথিত সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ২ জন গ্রেফতার  

১৩

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজিব আহমেদ শাহিনের

১৪

যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ

১৫

কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা, যাত্রীপ্রতি বেড়েছে ৫০ টাকা; শিবচর-ঢাকা রুটে যাত্রীদের ক্ষোভ

১৬

মাদকবিরোধী কমিটি গঠনের জেরে হামলা-ভাঙচুরের মামলা: প্রধান আসামি কায়কোবাদ গ্রেপ্তার, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

১৭

গাছায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ: দুইজন পুলিশ হেফাজতে

১৮

গাজীপুরে ১২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গাজীপুরে আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

২০