অনলাইন ডেস্ক
৮ জুন ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ

যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগর ১ নম্বর ব্লকে অবস্থিত যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে মাঠটিতে পানি জমে থাকায় শিশু-কিশোরদের খেলাধুলা ব্যাহত হচ্ছিল। মাঠটিকে পুনরায় খেলাধুলার উপযোগী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে মাঠের পানি নিষ্কাশনের কাজ শুরু হয়। একই সঙ্গে নিচু অংশগুলোতে মাটি ভরাটের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। কাজে অংশ নেন এলাকার তরুণ, কিশোর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন মাঠে পানি জমে থাকায় এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে এলাকার শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল।

৪৯ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর প্রার্থী মো. মিরাজ মিয়া বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ নেই। যাকাত বোর্ড শিশু হাসপাতালের এই মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার ছেলেমেয়েদের খেলাধুলার অন্যতম স্থান। তাই মাঠের পানি নিষ্কাশন ও মাটি ভরাট করে এটিকে আবারও খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সবাই এলাকার উন্নয়ন ও শিশু-কিশোরদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে আগ্রহী। সবার সহযোগিতায় মাঠটি দ্রুত ব্যবহারের উপযোগী হবে বলে আশা করছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটির উন্নয়ন হলে শিশু-কিশোররা নিরাপদ ও উন্মুক্ত পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছে

রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবি, অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের স্মারকলিপি ।

গাজীপুর এর গাছা থানায় গাছায় আওয়ামী লীগ নেতা আটক ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনিকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা কামাল উদ্দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনি’কে অভিনন্দন

টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

অনৈতিক কাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

১০

ইসলামী ব্যাংকের প্রকল্প থেকে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিবচরে মামলা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তদের

১২

ভুয়া তিতাস কর্মকর্তা সেজে তিন লাখ টাকা চাঁদা দাবি, দুই কথিত সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ২ জন গ্রেফতার  

১৩

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজিব আহমেদ শাহিনের

১৪

যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ

১৫

কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা, যাত্রীপ্রতি বেড়েছে ৫০ টাকা; শিবচর-ঢাকা রুটে যাত্রীদের ক্ষোভ

১৬

মাদকবিরোধী কমিটি গঠনের জেরে হামলা-ভাঙচুরের মামলা: প্রধান আসামি কায়কোবাদ গ্রেপ্তার, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

১৭

গাছায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ: দুইজন পুলিশ হেফাজতে

১৮

গাজীপুরে ১২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গাজীপুরে আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

২০