মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
৯ জুন ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে মামলা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তদের

মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি এলাকায় একটি ‘পরিকল্পিত, মিথ্যা ও বানোয়াট’ মামলা দায়েরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার (৮ জুন) বিকেলে বাশকান্দি নতুন বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার অভিযুক্তরা অভিযোগ করেন, তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যেই এ মামলা দায়ের করা হয়েছে।

লিখিত বক্তব্যে তারা জানান, গত ৪ জুন শিবচর থানায় দায়ের হওয়া ৮ নম্বর মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। মামলার বাদী মোসা. আফরোজা আক্তার অভিযোগ করেন, গত ২ জুন রাত ৯টার দিকে তার স্বামী আরাফাত বয়াতী হামলার শিকার হন। তবে অভিযুক্তদের দাবি, ঘটনার সময় তারা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার দিন অভিযুক্তরা পাইলাকান্দি ৭ নম্বর ওয়ার্ডের একটি চরে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন এবং স্থানীয় একটি মসজিদে অনুদান প্রদান করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে এলাকায় ফিরে একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দেন। মসজিদের ইমাম ও অনুষ্ঠানের আয়োজক পরিবারের সদস্যরা তাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বলেও দাবি করা হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থে ও প্রতিহিংসাবশত আমাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছে। এর মাধ্যমে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা এবং অযথা হয়রানির চেষ্টা চলছে।

তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হলে মিথ্যা অভিযোগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে দ্রুত হয়রানিমূলক এই মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন তারা।

সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছে

রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবি, অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের স্মারকলিপি ।

গাজীপুর এর গাছা থানায় গাছায় আওয়ামী লীগ নেতা আটক ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনিকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা কামাল উদ্দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনি’কে অভিনন্দন

টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

অনৈতিক কাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

১০

ইসলামী ব্যাংকের প্রকল্প থেকে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিবচরে মামলা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তদের

১২

ভুয়া তিতাস কর্মকর্তা সেজে তিন লাখ টাকা চাঁদা দাবি, দুই কথিত সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ২ জন গ্রেফতার  

১৩

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজিব আহমেদ শাহিনের

১৪

যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ

১৫

কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা, যাত্রীপ্রতি বেড়েছে ৫০ টাকা; শিবচর-ঢাকা রুটে যাত্রীদের ক্ষোভ

১৬

মাদকবিরোধী কমিটি গঠনের জেরে হামলা-ভাঙচুরের মামলা: প্রধান আসামি কায়কোবাদ গ্রেপ্তার, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

১৭

গাছায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ: দুইজন পুলিশ হেফাজতে

১৮

গাজীপুরে ১২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গাজীপুরে আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

২০