অনলাইন ডেস্ক
১০ জুন ২০২৬, ৪:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এ নেতা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, মিরাজুল ইসলাম গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে বলেও তিনি উল্লেখ করেন।

 

জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে না লিখে পাঠানো হয়েছে ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে। মো. মিরাজুল ইসলাম ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।মূলত, চিঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পিরোজপুর জেলায় চলমান তাদের ঠিকাদারি প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়সীমা আরও এক বছর বর্ধিত করার দাবি জানানো হয়েছে। বর্তমানে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ ধরনের চিঠি নিয়ে স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মিরাজুলের ঠিকাদারি প্যাডের চিঠিতে যা লেখা ছিল, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে দুই তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে আপনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানাই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, যুগোপযোগী নির্বাচনি ইশতেহার ও সর্বোপরি সবার আগে বাংলাদেশ স্লোগানে দেশের মানুষের একান্ত মনের কথা ফুটে ওঠার কারণেই দলের এ অসামান্য বিজয়। বাংলার জনগণ আপনাকে ও আপনার দলকে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রধান হিসেবে আপনার এবার জনগণকে দেওয়ার পালা। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হিসেবে শপথ গ্রহণের পর আপনার রাষ্ট্র নায়োকচিত নেতৃত্ব ইতোমধ্যে দেশের জনগণের কাছে সীমাহীন আশার সঞ্চার করেছে। আশা করছি আপনার বলিষ্ঠ নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বাংলার জনগণ নিরাশ হবে না।

এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে খোজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে তিনি বিদেশে অবস্থান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছে

রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবি, অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের স্মারকলিপি ।

গাজীপুর এর গাছা থানায় গাছায় আওয়ামী লীগ নেতা আটক ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনিকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা কামাল উদ্দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনি’কে অভিনন্দন

টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

অনৈতিক কাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

১০

ইসলামী ব্যাংকের প্রকল্প থেকে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিবচরে মামলা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তদের

১২

ভুয়া তিতাস কর্মকর্তা সেজে তিন লাখ টাকা চাঁদা দাবি, দুই কথিত সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ২ জন গ্রেফতার  

১৩

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজিব আহমেদ শাহিনের

১৪

যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ

১৫

কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা, যাত্রীপ্রতি বেড়েছে ৫০ টাকা; শিবচর-ঢাকা রুটে যাত্রীদের ক্ষোভ

১৬

মাদকবিরোধী কমিটি গঠনের জেরে হামলা-ভাঙচুরের মামলা: প্রধান আসামি কায়কোবাদ গ্রেপ্তার, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

১৭

গাছায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ: দুইজন পুলিশ হেফাজতে

১৮

গাজীপুরে ১২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গাজীপুরে আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

২০